একই ঘটনায় আল আমিন (২৬) নামে আরও এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিটন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিপন ও তার বন্ধুরা শেরশাহ এলাকায় একটি মেজবানে গিয়েছিল। মেজবান থেকে ফেরার পথে তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিপন নিহত হন।’
তিনি আরও বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক দু’জনের পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ।