নিহত স্বামী-স্ত্রী হলেন নোয়াখালী জেলার কবিরহাট এলাকার প্রবাস ফেরত হুমায়ুন কবিরের বোন রুমি আক্তার ও স্বামী সাইফুল ইসলাম।
হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাস ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার পথে একটি প্রাইভেটকার সুজাতপুরে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে প্রবাস ফেরত হুমায়ুন কবির ও তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হয়।
হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেয়ার পর বোন ও তার স্বামী মারা যায়। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।