ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এলসিটি কাজল টেকনাফ থেকে সেন্টমার্টিনের পর্যটক পরিবহন কাজে নিয়োজিত ছিল। তিন মাস আগে মেরামতের জন্য জাহাজটি কর্ণফুলী উপজেলার ইছানগরে ডকইয়ার্ডে আনা হয়।
জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেরামত কাজ চলার সময় ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সকাল ১০টার দিকে আমাদের তিনটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে যেয়ে দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে জাহাজের কেবিনসহ অনেক মালামাল পুড়ে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’