বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নিহতের লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। পেশায় তিনি পাহাড়ি বৈদ্য (কবিরাজ) ছিল বলে জানা গেছে ।’
পুলিশ ও স্থানীয়রা জানান, হ্লাপাইগ্যই পাড়ায় মামাতো ও ফুফাতো ভাইয়ের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে একই পাড়ার বাসিন্দা রিথোয়াই অং মারমা (৬০) ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।