বটতলী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আবু এ তথ্য জানিয়েছেন। সোলায়মান বটতলী ইউনিয়নের নুরপাড়া এলাকার বাসিন্দা।
চেয়ারম্যান বলেন, ফজরের নামাজ পড়ার জন্য সোলাইমান সর্দার মসজিদে যাচ্ছিলেন। এসময় রুস্তমহাটের একটি দোকানের সামনে হঠাৎ বন্যহাতি তার ওপর হামলা চালায়। হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।