ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সড়ক দুর্ঘটনা


ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের ট্রাক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উবায়দুল হক লিটন (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. সোহেল রানা এ কথা জানান।

তিনি আরও জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থলে উবায়দুল হক লিটন নিহত হন। খবর পেয়ে বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সার্জেন্ট মো. সোহেল রানা জানান, নিহত লিটনের বাড়ি কুমিল্লা সদর উপজেলার বলেশ্বর গ্রামে। আহত দুই জনের মধ্যে আনোয়ার হোসেন (৩০) এর বাড়ি কুমিল্লা জেলার বলেশ্বর এলাকায় এবং সোহেল মিয়ার (৪০) বাড়ি কিশোরগঞ্জের নন্দরামপুর গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।