কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেফতার

comilla-Arrest-picকুমিল্লার নাঙ্গলকোট উপজেলা থেকে ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) তাদেরকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি মো. মামুনুর রশিদ বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে  ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।’

তারা হলো- ঢালুয়া ইউপির ঢালুয়া গ্রামের মাদক ব্যবসায়ী শাহাজালাল ওরফে কালু, তার স্ত্রী নারগীস বেগম, পৌর সদর কেন্দ্রা গ্রামের ওমর ফারুক, শাহাজালাল, মিলন, সুমন, কাউছার, নতুন হরিপুর গ্রামের নজরুল ইসলাম ও হেসাখাল ইউপির হেসাখাল গ্রামের রাশেদের স্ত্রী রহিমা বেগম।