তিনি বলেন, ‘আগের তুলনায় কিছুটা পেঁয়াজ আমদানি বেড়েছে। আরও বেশি পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।’
টেকনাফ শুল্ক বিভাগ জানায়, গত বছরের ডিসেম্বরে মিয়ানমার থেকে ১৪ হাজার ৬৪৭ দশমিক ৬০৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। নভেম্বরে ২১ হাজার ৫৬০ দশমিক ৪৫২ মেট্রিক টন ও অক্টোবরে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এছাড়া সেপ্টেম্বর ও আগস্টে যথাক্রমে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন ও ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘আগের তুলনায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের বারবার বোঝানোর পর সফলতা এসেছে। মিয়ানমার থেকে আসা পেঁয়াজ দ্রুত খালাস করা হচ্ছে।’