পুকুরে মিললো নবজাতকের মরদেহ

 

চাঁদপুরচাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার কালচো ইউনিয়নের চিলাছোঁ গ্রামের পন্ডিত বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার এসআই এ কে এম হাসান মাহমুদ জানান, নবজাতকের নাভি থেকে নিচের অংশ কুকুর বা অন্য কোনও পশু খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে, রবিবার গভীর রাতে নবজাতককে এখানে ফেলে গেছে।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, ‘নবজাতকের বয়স এক কিংবা দুই দিন হবে। পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।