বিমানবন্দরের চিফ অপারেশন অফিসার কাজী খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সাড়ে ১০টা থেকে ভিজিবিলিটি স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।
কাজী খায়রুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি কমে যাওয়ায় আন্তর্জাতিক তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। সকালে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করেছে। পাশাপাশি এ সময় অভ্যন্তরীণ ফ্লাইটও ওঠানামা বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট এলাকার ভিজিবিলিটি স্বাভাবিক হয়েছে। ১১টা থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়ে যাবে।’