বুধবার (১৫ জানুয়ারি) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা পর্যায়ে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। অনেকে প্রাথমিকভাবে চিকিৎসা না নেওয়ায় জটিলতা বাড়ছে। গত কয়েকদিনে রোগীর চাপও বেশি। বেশীর ভাগই নিউমোনিয়ায় আক্রান্ত।’
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়িতে চলতি শীত মৌসুমে ১২শ’ রোগী নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। ১ জানুয়ারি হতে ১২ জানুয়ারি পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যু হয়েছে।’
হাসপাতাল সূত্র জানায়, ঠাণ্ডায় আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স ৬ থেকে ১৮ মাস। অনেকেই সিভিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্তদের জীবন নিয়ে শঙ্কা রয়েছে। তাদের স্ক্যানো ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।