মুক্তার হোসেন সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন নিহত প্রবাসীর ভাই ইমাম হোসেন ও মো. খোকন মিয়া।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কালিরবাজারের আনন্দপুর গ্রামে নতুন বাড়ি নির্মাণ করছিল সৌদি প্রবাসী তিন ভাই। তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসী কালা ফিরোজ ও তিতাসসহ তাদের সহযোগীরা। কিন্ত চাঁদা না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সন্ত্রাসীরা কুপিয়ে তিন জনকে আহত করে। এতে ঘটনাস্থলেই প্রবাসী মুক্তার হোসেনের মৃত্যু হয়। আহত অপর দুই ভাইকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন জানান, মুক্তার নামে প্রবাসী খুন হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এখনও জানা সম্ভব হয়নি।