হায়দারের বাড়ি নবীনগরের বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে। পাঁচ ভাইবোনের মধ্যে হায়দার সবার ছোট। হিসাববিজ্ঞান বিষয়ে তিনি স্নাতক সম্পন্ন করেছেন। হায়দার কলমটি তার পছন্দের ব্যক্তি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে উপহার দিতে চান।
হায়দার বলেন, ‘কলম তৈরির জন্য ১৫ দিন আরবি লেখার চর্চা করি। বিশ্বের সবচেয়ে বড় বল পয়েন্ট কলম হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করেছি। কর্তৃপক্ষ আবেদন গ্রহণ করে ৬১টি শর্ত দিয়েছেন। সকল শর্তই পূরণ করেছি।’
নথিপত্র দেখে জানা গেছে, কলমের বিষয়ে ১৫ ফেব্রুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন আব্দুল্লাহ। কর্তৃপক্ষ উত্তর দিয়ে আগামী ১২ সপ্তাহের মধ্যে আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছেন।
হায়দার জানান, ২০১১ সালের এপ্রিল মাসে ভারতের হায়দ্রাবাদের আচার্য মুকুনুরি শ্রীনিভাসা নামে এক ব্যক্তি ৩৭ দশমিক ২৩ কেজি ওজনের সাড়ে পাঁচ মিটার (১৮ দশমিক ৫৩ ফুট) দৈর্ঘ্যরে একটি বল পয়েন্ট কলম তৈরি করে রেকর্ড করেছিল।