বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আটককৃতদেরকে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব। ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট এলাকার মুসা (২৫), নাদিম খান (২২), নয়নপুর এলাকার ইফরাত খান হৃদয় (২০), উলচাপাড়ার কামাল হোসেন (২৫), কসবা উপজেলার খেওড়া গ্রামের আরিফুর রহামন (২৪) এবং আখাউড়া উপজেলার জাহিদুল ইসলাম (২৫)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পুলিশ লাইনের পাশে পীরবাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’