ফেনী সীমান্তে ৯টি সোনার বার উদ্ধার

উদ্ধার সোনার বার ও চার বিজিবি সদস্যভারতে পাচারের সময় ফেনীর পরশুরাম সীমান্ত থেকে ৯টি সোনার বার (৯৬৬.৪৮ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ৮১ হাজার পাঁচশত টাকা। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিজিবির একটি টহল দল এই সোনা উদ্ধার করে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ পরশুরাম বিওপির নায়েব সুবেদার মো. হাসিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার দুপুরে বিজিবির একটি দল সীমান্তে টহলে ছিল। এ সময় বাউর পাথর নামক স্থানে অভিযান চালিয়ে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা সোনা বিজিবির ফেনী ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান বলেন, ‘পরে প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’