মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাঠানো হয়। এর পরই মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেই। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মেলার কার্যক্রম বন্ধ থাকবে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, ‘১৬ মার্চ হতে দেশের সকল নগর, মহানগর, জেলা, উপজেলাসহ সকল স্থানে চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সকল প্রকার বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মেলা বন্ধ থাকবে।’