গ্রেফতার কামরুল হাসান রুমি পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তার বাড়ি, থাকেন নগরীর হালিশহর জি ব্লক এলাকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমি তার ফেসবুক ম্যাসেঞ্জার থেকে ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দেন। ওই ভিডিওতে দাবি করা হয়, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের চার শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত। বাস্তবে এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি। ভিডিওটি ছড়িয়ে পড়ায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
বিষয়টি র্যাব সদস্যদের নজরে আসায় রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে রুমিকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৩ মার্চ বোয়ালখালী উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেফতার হন সাতকানিয়া পৌরসভার এক উপ-সহকারী প্রকৌশলী।