বান্দরবানে দুই কিশোরী‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যোগ

বান্দরবানবান্দরবানে দুই তঞ্চঙ্গ্যা কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বান্দরবান সদর থানায় একটি ধর্ষণ মামলা হয়ে‌ছে। ওই দুই কিশোরী স্থানীয় একটি গার্মে‌ন্টসের পোশাক শ্রমিক। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শহীদুল ইসলাম ব‌লেন, ‘সদর হাসপাতালে পরীক্ষার জন্য ওই দুই কিশোরীকে পাঠানো হয়ে‌ছে। সকালে দুই কিশোরীর বক্তব্য রেকর্ড করার পর একটি ধর্ষণ মামলা করা হয়ে‌ছে।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, বুধবার রা‌তে আট জন পোশাককর্মী কাজ শে‌ষে রাতে বাড়ি ফিরছিল। ট্যাক্সিচালক উবাচিং মারমা ও সুমন বড়ুয়া তাদের নিয়ে যাচ্ছিলেন। গাড়ির ছয় যাত্রী তাদের গন্তব্যে নেমে যায়।

এরপর ওই দুই কিশোরীকে একটি নির্জন এলাকায় নিয়ে যায় উবাচিং ও সুমন। অস্ত্রের মুখে ধর্ষণ করা হয় দুই কিশোরীকে। ধর্ষকরা পালিয়ে গেলে পরে রাতেই বান্দরবান সদর থানায় এসে ওই দুই কি‌শোরী অভিযোগ দা‌য়ের করেন।