নিহত আবদুল্যাহ আল নোমান কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৌলভী ইউনুছ সাহেবের বাড়ির শেখ ফরিদ উদ্দিনের ছেলে।
নিহতের ভাই আমান উল্যা জানান, নোমান জেদ্দায় বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে চাকরি করতো। প্রতিদিনের মতো রাত ৮টার দিকে কোম্পানির গাড়ি নিয়ে জেদ্দা থেকে হাইল শহরে যাচ্ছিল। পথে, তাবুক সড়কের আল হায়াত এলাকায় পৌঁছলে বালু ঝড়ের কবলে পড়ে তাদের গাড়ি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। তাদের বহনকারী গাড়িটি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে নোমান নিহত ও চালক নূর নবী আহত হন।
নিহতের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।