ফেনীতে আরও একজনের করোনা

করোনাভাইরাসফেনীতে আরও একজন করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো দুই।

সোমবার (২০ এপ্রিল) জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) বিভাগের নমুনা পরীক্ষা শেষে ফলাফলে ফেনীর একজনের করোনা পজিটিভ আসে।

তিনি আরও জানান, নতুন শনাক্ত ব্যক্তি জেলার সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (উত্তর চরচান্দিয়া) বাসিন্দা। তিনি স্থানীয় ওষুধ দোকানের কর্মচারী। এই ঘটনায় ওই এলাকা লকডাউন করা হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এর আগে (১৬ এপ্রিল) জেলায় ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রামের একজন বাসিন্দা প্রথম করোনা শনাক্ত হন। সেই যুবক বর্তমানে ফেনী ট্রমা হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।