শুক্রবার (৮ মে) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ ২০টি বিওপি/পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় ৯১৪টি হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কুমিল্লার কোতয়ালী উপজেলাধীন বিবির বাজার হাই স্কুল মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিজিবি কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এবং ১০ বিজিবি এর অধিনায়ক ও উপ-অধিনায়ক উপস্থিত ছিলেন। এই সময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।