কুমিল্লায় বাস চাপায় নিহত ২

Road-Accidentকুমিল্লার দেবিদ্বারে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার বড়কামতা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের বাসিন্দা আবদুর রহিম (৩৫) ও একই উজেলার তেমো গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোহেল (৩২)।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আবদুল আউয়াল জানান, সকাল ৭টার দিকে বড়কামতা রাস্তার মাথা এলাকায় দাঁড়ানো একটি অটোরিকশাকে একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা রহিম ও সোহেল ঘটনাস্থলেই মারা যান। এসময় অটোরিকশার চালক গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ থানায় নিয়ে আসে।

/এআর / এএইচ/