পরিবহনে চাঁদাবাজির ঘটনায় র‌্যাবের মামলা, গ্রেফতার ১

গ্রেফতার আসামিকুমিল্লার দেবিদ্বারে পরিবহনে চাঁদাবাজির ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব। এ মামলায় নূর আলম (২৬) নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। অপর আসামিরা হচ্ছে, উপজেলা সদরের সাদ্দাম হোসেন, সুমন ও রুহুল আমীন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কুমিল্লার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। 

উদ্ধার করা টাকা, চাঁদা আদায়ের রশিদ
এজাহারে বলা হয়েছে, র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি দল সোমবার বিকালে দেবিদ্বার থানার পুরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পরিবহন থেকে চাঁদা আদায় করার অভিযোগে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য নূর আলমকে (২৬) আটক করে। তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ২৪০০ টাকা, মোবাইল ফোন ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত ১০০টি ভুয়া রশিদ উদ্ধার করে র‌্যাব। পরে রাত সাড়ে ১০টায় র‌্যাবের ডিএডি খালেদ বাদী হয়ে দেবিদ্বার থানায় আটক নূর আলমকে জিজ্ঞাসাবাদে সে ওই চক্রের সদস্যদের নাম প্রকাশ করার পর চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে র‌্যাব। 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইকতিয়ার মিয়া জানান, আটক নূর আলমসহ চারজনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছে। নূর আলমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।