একই বাড়ির আট জন করোনায় আক্রান্ত

করোনাভাইরাস



একই বাড়ির আট জনসহ কুমিল্লায় নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭১ জনে। কুমিল্লা জেলা  করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বুধবার (১৩ মে) এ তথ্য জানিয়েছেন। 

ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান,  মুরাদনগর উপজেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই ১০ জনের মধ্যে একই বাড়ির রয়েছেন আট জন। বাকি দু’জন নাঙ্গলকোট উপজেলার। ১২ জনের মধ্যে আট জন পুরুষ ও চার জন নারী।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলায় তিন হাজার ৯৯৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে তিন হাজার ৪৫৩ জনের। করোনায় মারা গেছে ৯ জনে।  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় জন। মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে।