করোনা: কুমিল্লায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৪৮

করোনাভাইরাসদেবিদ্বার উপজেলায় ৩৫ জনসহ কুমিল্লা জেলায় বৃহস্পতিবার (১৪ মে) ৪৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলায়  একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে কুমিল্লায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয় বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে দেবিদ্বারে ৩৫ জন, দাউদকান্দিতে দুই জন,চান্দিনায় একজন, হোমনায় একজন, ব্রাহ্মণপাড়ায় তিন জন,বুড়িচংয়ে একজন, মুরাদনগরে তিন জন, লালমাইয়ে একজন ও মনোহরগঞ্জের একজন বাসিন্দা। দেবিদ্বারে আক্রান্তদের মধ্যে তিন জন পুলিশ সদস্য রয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট চার হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষার জন্য  পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে চার হাজার ১৪ জনের। এ জেলায় করোনায় মোট মারা গেছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।