শুক্রবার (১৫ মে) ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন শনাক্ত দুই জন জেলার ফেনী সদর ও ছাগলনা্ইয়া উপজেলার বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত ৮২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল এবং চট্টগ্রাম ভেটেরনারি ও অ্যানিমেল সায়েন্সে বিশ্ববিদ্যালয় থেকে ৫১১ জনের নমুনা পরীক্ষার পর ফলাফল এসেছে। করোনা শনাক্ত সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত চার জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন।