বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, নুরুল আনসার কানুর নামে বাঁশখালী থানায় হত্যাসহ ১০-১২ টি মামলা রয়েছে।
ওসি বলেন, মদিনা ব্রিক ফিল্ড এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে নুরুল আনসার কানুকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।