খাবার নিয়ে রাতে ছিন্নমূল মানুষের পাশে এমপি

ছিন্নমূল মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন এমপি নিজাম উদ্দিন হাজারীফেনীতে এক লাখেরও বেশি পরিবারকে দুই দফা খাদ্য সহায়তা দেওয়ার পর এবার রান্না করা খাবার হাতে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তিনি শুক্রবার (১৫ মে) থেকে গত চার দিন রাতে শহরের বিভিন্ন পয়েন্টে ভাসমান মানুষের মাঝে খাবার বিলি করেন। এই অবস্থা যতদিন চলবে, ততদিন পর্যন্ত সহায়তা চলবে বলে জানা গেছে।

নিজাম উদ্দিন হাজারী বলেন, 'এই সময় ছিন্নমূল মানুষের আয় রোজগার না থাকায় তারা সংকটে পড়েছেন। এদের কথা ভেবে নানা কর্মসূচি পালন করে যাচ্ছি আমরা। এরা কেউ যেন অভুক্ত না থাকেন, এ জন্য রান্না করে খাবার বিলি করা হচ্ছে। এ অবস্থা যতদিন চলবে, ততদিন এই সহায়তা দেওয়া হবে।'