তিনি জানান, নতুন ১৭ জন শনাক্তের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের দুই জন, দেবিদ্বারের ছয় জন, মুরাদনগরের চার জন এবং হোমনা, তিতাস, চান্দিনা, দাউদকান্দি ও আদর্শ সদরে একজন করে রয়েছেন।
নিসর্গ মেরাজ চৌধুরী আরও জানান, আজ আদর্শ সদর উপজেলার দৌলতপুরের একজন বৃদ্ধসহ এ পর্যন্ত এ জেলায় মারা গেছেন ১২ জন। চান্দিনা ও মুরাদনগর উপজেলায় এদিন দুই জন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।
এ পর্যন্ত কুমিল্লা থেকে মোট চার হাজার ৯৮৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে চার হাজার ৫৮৪ জনের।