মঙ্গলবার (৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গার মৃত্যু হয়। দুজনই পুরুষ। এর মধ্যে একজন ১০ নম্বর ও অপরজন ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। একজনের বয়স ৭০ এবং অন্য জনের ৫৮ বছর।
এর আগে গত ৩০ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭১ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। এটি ছিল করোনায় আক্রান্ত হয়ে কোনও রোহিঙ্গার প্রথম মৃত্যু। এ পর্যন্ত যে ৩৫ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সবাই উখিয়ার কুতুপালংস্থ লম্বাশিয়াসহ বিভিন্ন ক্যাম্পের।