থানার ওসিসহ ১৫ জনের করোনা

ওসি কামরুজ্জামান তালুকদারকুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৫ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওসিসহ নতুন করে সাত জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় নতুন করে আরও ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে বাঙ্গরা বাজার থানার সাত জন পুলিশ সদস্য রয়েছেন। অপর দুই জন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের জসমন্তপুর গ্রামের বাসিন্দা।

এদিকে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদারসহ এই থানায় এখন পর্যন্ত সর্বমোট ১৫ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।