স্থানীয়রা জানা, ভোর রাত ৪টার দিকে হ্নীলা ইউপির পশ্চিম পানখালীর হাতিটি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে বসতির দিকে যাওয়ার পথে খণ্ডা কাটা গ্রামে মরিচ্যাঘোনায় টানা লাইনের তারে শুঁড় আটক যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়।
টেকনাফ রেঞ্জের হ্নীলার বিট অফিসার মাসুদ পারভেজ জানান, বন্য হাতিটি খাবারের সন্ধানে জনবসতি এলাকায় আসলে বৈদ্যুতিক তারে হাতির শুঁড় স্পর্শ হলে হাতিটি ঘটনাস্থলে মারা যায়। হাতিটির ময়নাতদন্তের পর বিস্তারিত জানতে পারবো।