এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৩২ জন এবং সুস্থ হয়েছেন ৮০ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার জেলায় ৯৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ আসে ৪৯ জনের। নতুন আক্রান্তদের মধ্যে হাইমচরে ১০ জন, শাহরাস্তিতে ১৪ জন, মতলব দক্ষিণে আট জন, হাজীগঞ্জে সাত জন, ফরিদগঞ্জে একজন, কচুয়ায় ছয় জন এবং মতলব উত্তরে তিন জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চাঁদপুর জেলা থেকে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে দুই হাজার ৯৫০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে দুই হাজার ৪৯০ জনের। এখনও রিপোর্ট পেন্ডিং আছে ৪৬০ জনের।
মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৫৭ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩৮ জন, মতলব উত্তরে ১৯ জন, ফরিদগঞ্জে ৪৯ জন, হাইমচরে ২৫ জন, হাজীগঞ্জে ৪৯ জন, কচুয়ায় ২৮ জন এবং শাহরাস্তিতে ৪৯ জন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০১ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে আছেন ১৮ জন, ঢাকায় পাঠানো হয়েছে চার জনকে এবং হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৭৯ জন।