ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৪ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জনে। সোমবার (২২ জুন) বিকালে সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা এ তথ্য নিশ্চিত করেছেন।

 ডা. সানজিদা বলেন, 'আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার থেকে সোমবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে ১৪৮টি নমুনার ফল এসেছে। এর মধ্যে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কসবা উপজেলার ১৪ জন, সরাইল উপজেলায় ৯ জন এবং সদর উপজেলার একজন রয়েছেন।'

তিনি আরও বলেন, ' মোট আক্রান্ত ৫৬৫ জনের মধ্যে ৯৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ছয় জন মারা গেছেন।'