তিনি জানান, লিটন দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন। এ মাসের শুরুতে তার শরীরে করোনাভাইসের লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে নমুনা সংগ্রহ করার পর রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর মোটামোটি সুস্থ হয়ে উঠছিলেন তিনি। দ্বিতীয়বার নমুনা নেওয়া হলেও এখনও রিপোর্ট আসেনি। এর মধ্যেই বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
বাবলু আরও জানান, বড় ভাই লিটনের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।