কুমিল্লায় করোনায় আরও দুই জনের মৃত্যু

করোনাভাইরাসকুমিল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। এ নিয়ে জেলায় ৮৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯৯৪ জনের দেহে। সিটি করপোরেশনের ৯৪ জনসহ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৯১ জন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চব্বিশ ঘণ্টার ফলাফলে কুমিল্লা সিটি করপোরেশনে ১১ জন, মুরাদনগরে চার জন, হোমনায় ২০ জন, দাউদকান্দিতে ১২ জন, চান্দিনায় আট জন, দেবিদ্বারে একজন, তিতাসে ১৪ জন, লাকসামে ১৫ জন, মেঘনায় তিন জন, মনোহরগঞ্জে সাত জন, নাঙ্গলকোটে ১৩ জন, বুড়িচংয়ে আট জন ও লালমাইয়ে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিটি করপোরেশন ছাড়াও বরুড়ায় ৩৩ জন, বুড়িচংয়ে দুই জন, চৌদ্দগ্রামে একজন, আদর্শ সদরে ১২ জন, নাঙ্গলকোটে পাঁচ জন, মেঘনায় দুই জন ও মনোহরগঞ্জে দুই জন সুস্থ হয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ১৭ হাজার ৭২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল এসেছে ১৫ হাজার ৯৫০ জনের।