করোনার উপসর্গে চট্টগ্রামে আইনজীবীর মৃত্যু

করোনাভাইরাস

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জ্যেষ্ঠ আইনজীবী আবুল কালাম আজাদ (৭৩)। শনিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই আইনজীবী মারা যান।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি  জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৩ জুন আবুল কালামকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা আশঙ্কাজনক হারে নিচে নেমে গেলে ২৫ জুন তাকে  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে মারা যান। আগে থেকেই মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন তিনি।  তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও ফলাফল পাওয়া যায়নি। করোনার উপসর্গ ছিল তার।    

আবুল কালাম আজাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে। শনিবার দুপুরে নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।