সমাবেশ থেকে ইউপিডিএফ ও জেএসএস এর সশস্ত্র গ্রুপকে এ ঘটনার জন্য দায়ী করে অবিলম্বে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় পার্বত্য চট্টগ্রামে কঠার কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
গত শুক্রবার মধ্যরাতে দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামের সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালকর বসতবাড়িত ব্রাশফায়ার করে সন্ত্রাসীরা। এতে তার স্ত্রী মোর্শেদা বেগম নিহত ও ছেলে আহাদ আহত হয়। সোনামিয়া টিলার ৮১২ পরিবারর ভূমি অধিকার নিয়ে আন্দোলন করে আসছে সংগঠনটি।