আঞ্জুমান মুফিদুল ইসলামের জেলা চেয়ারম্যানের মৃত্যু

Comilla anjuman Chairman death news picআঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা জেলা শাখার চেয়ারম্যান মো. খোরশেদ আলম মারা গেছেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা জেলা শাখার সেক্রেটারি কাজী আবুল হাসেম।

তিনি জানান, মো. খোরশেদ আলম কুমিল্লা শহরের চর্থা বড়পুকুর পাড় চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়েকে রেখে গেছেন। তিনি কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে আঞ্জুমান মুফিদুল ইসলাম কুমিল্লা জেলা শাখার সকল সদস্য শোকাহত।