বাংলা ট্রিবিউনকে পিপি বলেন, ‘২০১৮ সালে চান্দগাঁও থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। ওই মামলায় সোমবার তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আমরা জামিন আবেদনের বিরোধিতা করি। শুনানি শেষে আদালত ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
কারাগারে পাঠানো বিএনপি নেতাকর্মীরা হলেন—চান্দগাঁও থানা যুবদলের যুববিষয়ক সম্পাদক আলমগীর, ধর্মবিষয়ক সম্পাদক সরওয়ার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম, সোহেল, রিদোয়ান, বাদশা, হামিদ, মহিউদ্দীন, মোতালেব, মাহবুব ও নুরুল আবছার।