কুমিল্লার মনোহরগঞ্জে ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড় কাঁচি এলাকার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে ঝোপের আড়াল থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল জানান, তরুণীর আনুমানিক বয়স ৩০ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।