লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, বিকালে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় ওই কিশোরের লাশ নদীর ভেতরের অংশে মাটির ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। আমরা কিশোরের পরিচয় শনাক্ত করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যার পর এখানে লাশ ফেলে যাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।