রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিজয় এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা রেল স্টেশনে রেলমন্ত্রী এসব কথা বলেন।
কুমিল্লা রেল স্টেশনের ফ্লাটফর্ম নির্মাণ ও ভবন সংস্কারের বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘ডাবল রেললাইনের ফ্লাটফর্মের চেয়ে বর্তমান ফ্লাটফর্মটি নিচু হয়ে গেছে। সংস্কার করে সেটিকে সমান করা হবে।’
এদিকে, মন্ত্রী ট্রেন থেকে নেমে কুমিল্লা রেল স্টেশন এবং রেল লাইনের নির্মাণ কাজের খোঁজ-খবর নেন। সেখানে শ্রমিকলীগসহ রেল সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শোনেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী মো. মুরসালিন রহমান, স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান, রেল নিরাপত্তা এসআই মঞ্জুর রহমান, শ্রমিকলীগ সেক্রেটারি মইনুল ইসলাম ভূঁইয়া, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন ও লিয়াকত আলী মজুমদার।