বিজিবি টেকনাফের ২নং ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে ঢুকবে বলে সংবাদ পায় বিজিবি। এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার ৩ নং স্লুইচ গেইট এলাকার নাফ নদীর মোহনায় অবস্থান নেয়। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। এ সময় দুই ব্যবসায়ী কেওড়া বনে ঢুকে নাফ নদী পার হয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ দরবেশ ও মোহাম্মদ সেলিম নামে দুই মিয়ানমার নাগরিককে অটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও ২টি লম্বা কিরিচ উদ্ধার করা হয়। আহতদের টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ দরবেশ নামে মিয়ানমার নাগরিককে মৃত ঘোষণা করে।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, ইয়াবা ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ইয়াবা ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
/জেবি/এমএনএইচ/