পুলিশ, ভুক্তভেগী পরিবার ও এলাকাবাসী জানায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়নের একটি ফার্নিচারের দোকান আছে। গত ১ অক্টোবর সকাল ৭টার দিকে তার দোকানের এক কর্মচারীর স্কুলপড়ুয়া মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে দোকানে নিয়ে ধর্ষণ করে নয়ন। ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার পিতাকে হত্যার হুমকি দেয় নয়ন। বিষয়টি নয়নের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য নয়ন তাকে মারধরও করে। স্বামী-স্ত্রীর ঝগড়ার পর বিষয়টি প্রতিবেশীরা জেনে যায় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী তার পিতা-মাতার কাছে ঘটনার বর্ণনা দেয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজেদুল ইসলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই তমিজ উদ্দিন নয়নকে একমাত্র আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। নয়ন নির্যাতনের শিকার ছাত্রীর সম্পর্কে জেঠা হন।’