হামলার শিকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান সেলিম বলেন, ‘শুক্রবার রাতে নৌকার প্রার্থী আবদুল করিমের কর্মী-সমর্থকরা আমার নেতাকর্মীদের ওপর স্বশস্ত্র হামলা চালায়। এ সময় ১০ নেতাকর্মী আহত হন। এমনকি মেরে ফেলার হুমকি দেন।’ নির্বাচনকে বানচাল করার জন্যই এমন হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমানের ওপর হামলা হয়েছে। এখন হামলার ঘটনা আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যজিত বড়ুয়া জানান, উপ-নির্বাচনকে ঘিরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।