ফেনী র্যাব এর কোম্পানি অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, অবৈধ পথে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চেকপোস্ট বসান র্যাব সদস্যরা। এ সময় চট্টগ্রাম থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করা হলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় পিছু ধাওয়া করে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়। পরে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় একশ’ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম প্রায় ২ কোটি টাকা।
তিনি আরও জানান, আটক নুরুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।