রাঙামাটিতে ছাত্রদলের চার নেতাকর্মী বহিষ্কার

ছাত্রদলরাঙামাটিতে ছাত্রদল থেকে চার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জেলা ছাত্রদলের এক জরুরি সভায় তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের সকল পদ ও প্রাথমিক সদস্য পদ হতে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, রাঙামাটি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বায়েজিদ রনি, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন ফয়সাল।
/এআর/এমআর