সরাইলে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ৪

B.bariaব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন। নিখোঁজ রয়েছেন চার যাত্রী। ৩০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর পানিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টার দিকে ট্রলারটি ৫০-৬০ জন যাত্রী নিয়ে পানিশ্বরের বাজারঘাট এলাকা থেকে আশুগঞ্জের উদ্দেশে যাত্রা করে। কিছু দূর যাওয়ার পর পানিশ্বর এলাকার একটু আগে ট্রলারটি ডুবে যায়। এতে একজন নিহত ও চার যাত্রী নিখোঁজ হন। বাকি যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‍(ওসি-তদন্ত) মো. আবদুল হক এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিশ্বর সরাইলের বিচ্ছিন্ন একটি এলাকা। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।
/জেবি/এমপি/