হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক

 




নোয়াখালীনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাট থেকে স্থানীয়রা এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।



আটককৃত মো. নুরুল আমিন (৩২) কক্সবাজার উখিয়ার কুতুপালং ক্যাম্পের আশরাফ আলীর ছেলে। তার এফসিএন নং- ১২৫৯৪৫।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আজ সকাল ১০টায় উপজেলার চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাটে এক রোহিঙ্গা যুবককে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা ধরে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সে নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দেয়। পরে, তারা তাকে মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পে সোপর্দ করে।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গা যুবকের আত্মীয়স্বজন ৪ ডিসেম্বর ভাসানচরে আসে। সেও ভাসানচরে তার পরিবারের সদস্যদের কাছে আসার জন্য উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। আগামীকাল তাকে ভাসানচরে পাঠানো হবে।